ফুডপান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা

অ্যাপভিত্তিক খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। প্রতিযোগিতা আইন ২০১২ এর ১৬ (১) এবং ১৬ (২) (খ) ধারায় এ জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে কিছু নির্দেশনা অনুসরণের জন্য বলা হয়েছে।

২০২০ সালের ডিসেম্বরে এমজিএইচ রেস্টুরেন্ট প্রাইভেট লিমিটেডের করা এক অভিযোগের ভিত্তিতে সোমবার (১৫ জানুয়ারি) এ সিদ্ধান্ত নেয় কমিশন। অভিযোগে খাবার সরবরাহের বাজারে শীর্ষস্থান অর্জনকারী ফুডপান্ডাকে তাদের অবস্থানের অপব্যবহার এবং নীতিবহির্ভূত কার্যকলাপ পরিচালনার অভিযোগ আনা হয়েছে।

বিসিসির একটি দায়িত্বশীল সূত্র ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছে।

আর্থিক জরিমানার পাশাপাশি ফুডপান্ডার ওপর বিধিনিষেধও আরোপ করেছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি। ফলে ফুডপান্ডা এখন থেকে অন্য খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে রেস্টুরেন্টগুলোকে বাধা দিতে পারবে না ফুডপান্ডা।

কমিশনের এই পদক্ষেপ ক্রমবর্ধমান খাবার সরবরাহ বাজারে উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র বলছে, ভোক্তা ও রেস্টুরেন্টগুলোর স্বার্থ রক্ষায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

আদেশ পড়ে শোনান কমিশন চেয়ারপার্সন প্রদীপ রঞ্জন চক্রবর্তী। এতে উল্লেখ করা হয়, ফুডপান্ডা নিঃসন্দেহে বাজারের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান। এই অবস্থানকে কাজে লাগিয়ে নান্দো’স এবং পেয়ালার মতো প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনায় বাধার সৃষ্টি করেছে। এই দুটি জনপ্রিয় রেস্টুরেন্ট ব্র্যান্ডের মালিক এমজিএইচ রেস্টুরেন্টস প্রাইভেট লিমিটেড।

কমিশনের চেয়ারম্যান ঢাকা ট্রিবিউনকে বলেন, “এই কমিশন তুলনামূলক নতুন দপ্তর। আমাদের লোকবল সংকট রয়েছে। তবুও দ্রুত সময়ের মধ্যে অপেক্ষমাণ সব অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির চেষ্টা করছি আমরা।”

এদিকে, এ বিষয়ে বিবৃতি দিয়েছে ফুডপান্ডা। প্রতিষ্ঠানটির ভাষ্য, প্রতিযোগিতা কমিশনের সাম্প্রতিক রায়ের ব্যাপারে তারা অবগত এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল।

ফুডপান্ডা বলছে, প্রতিযোগিতা কমিশনের এই রায়ে বাজারে তাদের অবস্থান যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তারা আইনি প্রক্রিয়ায় এই রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে প্রতিষ্ঠানটি উন্নত সেবা, উদ্ভাবন এবং বাজার সম্প্রসারণে ভূমিকা রাখার কথা জানিয়েছে।

ফুডপান্ডার ব্যবস্থাপনা পরিচালক আম্বারিন রেজা ঢাকা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে একই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বিজনেস দর্পণ
বিজনেস দর্পণhttp://businessdorpon.com
Empowering your business decisions with reliable news and data.

লেখক থেকে আরো

সম্পর্কিত নিবন্ধ

Advertismentspot_img

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা মেনে চীনের জন্য নতুন চিপ তৈরি করছে এনভিডিয়া

মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার পর আবারও চীনে রপ্তানির জন্য বিশেষভাবে নতুন চিপ ডিজাইন করতে শুরু করছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া।এনভিডিয়া জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

বিশ্বের শীর্ষ ধনী পরিবার সাড়ে ৫২ লাখ কোটি টাকার মালিক

বিশ্বের ধনীতম পরিবার ৪৩২ ‍বিলিয়ন ডলারের মালিক। বাংলাদেশি মুদ্রায় যা ৫২ লাখ ৫০ হাজার কোটি টাকারও বেশি।বাংলাদেশের সর্বশেষ বাজেটের সাড়ে ছয় গুণ! আর এ...

আমেরিকার জনসংখ্যার চেয়েও বেশি মানুষ ব্যবহার করেন এই অ্যাপটি!

আমেরিকার মোট জনসংখ্যা বর্তমানে ৩৪ কোটি। অথচ একটি অ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা তার চেয়েও ১ কোটি বেশি, অর্থাৎ ৩৫ কোটি। বলা হচ্ছে গুগলের...

সর্বশেষ খবরের সাথে আপ টু ডেট থাকতে চান?

আমরা আপনার কাছ থেকে শুনতে চাই! আপনার বিবরণ পূরণ করুন এবং আমরা আমাদের সকল আপডেট আপনাকে জানাবো।