সূচক কমল ৪৯ পয়েন্ট ‘মূল্য সংশোধনে’

ব্যাংক, ওষুধ খাতসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতনে গতকাল বুধবার মূল্যসূচকের পতন ঘটেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৪৯ পয়েন্ট বা প্রায় পৌনে ১ শতাংশ কমে ৬ হাজার ২২৭ পয়েন্টে নেমেছে। তবে সূচক কমলেও লেনদেন ছিল প্রায় আগের দিনের মতোই।

ডিএসইতে গতকাল ১ হাজার ১৭৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত রোববার থেকে ফ্লোর প্রাইস উঠে যাওয়ার পর সোম ও মঙ্গলবার ডিএসইতে সূচক বেড়েছিল।

দুই দিনে বেশ কিছু শেয়ারের দাম বেড়েছে। তাতে কিছু কিছু কোম্পানির শেয়ার থেকে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বেড়ে যায়। সেই ধারাবাহিকতায় গতকাল বিক্রির চাপ বেড়ে যায়। এতে অনেক শেয়ারের দাম কমে যায়। এটিকে তাই নিয়ন্ত্রক সংস্থা ও বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকে স্বাভাবিক মূল্য সংশোধন বলে মনে করছেন।

রোববার থেকে শেয়ারবাজারে ৩৫টি কোম্পানি বাদে বাকি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ওপর থেকে ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর তুলে নেওয়া হয়। তাতে ওই দিন সূচকের বড় ধরনের পতন ঘটে। তবে দ্বিতীয় দিনে বাজার ঘুরে দাঁড়ায়। সেদিন লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে।

লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, রোববার থেকে বাজারে লেনদেনের শীর্ষে ছিল প্রকৌশল খাতের কোম্পানিগুলো। গতকাল এ খাতকে পেছনে ফেলে শীর্ষে জায়গা করে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত।

বিজনেস দর্পণ
বিজনেস দর্পণhttp://businessdorpon.com
Empowering your business decisions with reliable news and data.

লেখক থেকে আরো

সম্পর্কিত নিবন্ধ

Advertismentspot_img

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা মেনে চীনের জন্য নতুন চিপ তৈরি করছে এনভিডিয়া

মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার পর আবারও চীনে রপ্তানির জন্য বিশেষভাবে নতুন চিপ ডিজাইন করতে শুরু করছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া।এনভিডিয়া জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

বিশ্বের শীর্ষ ধনী পরিবার সাড়ে ৫২ লাখ কোটি টাকার মালিক

বিশ্বের ধনীতম পরিবার ৪৩২ ‍বিলিয়ন ডলারের মালিক। বাংলাদেশি মুদ্রায় যা ৫২ লাখ ৫০ হাজার কোটি টাকারও বেশি।বাংলাদেশের সর্বশেষ বাজেটের সাড়ে ছয় গুণ! আর এ...

আমেরিকার জনসংখ্যার চেয়েও বেশি মানুষ ব্যবহার করেন এই অ্যাপটি!

আমেরিকার মোট জনসংখ্যা বর্তমানে ৩৪ কোটি। অথচ একটি অ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা তার চেয়েও ১ কোটি বেশি, অর্থাৎ ৩৫ কোটি। বলা হচ্ছে গুগলের...

সর্বশেষ খবরের সাথে আপ টু ডেট থাকতে চান?

আমরা আপনার কাছ থেকে শুনতে চাই! আপনার বিবরণ পূরণ করুন এবং আমরা আমাদের সকল আপডেট আপনাকে জানাবো।