সুকুক বন্ড শেয়ারবাজারে বেচাকেনা করা যাবে

দেশে প্রথমবারের মতো শরিয়াহভিত্তিতে পরিচালিত সুকুক বন্ড শেয়ারবাজারের সেকেন্ডারি মার্কেটে লেনদেন করা যাবে। ফলে এই বন্ডের দাম এখন বাজারই নির্ধারণ করবে। এই বন্ডের ক্রেতারা সেকেন্ডারি মার্কেটে মেয়ার বিক্রি করে নগদ অর্থ তুলে নিতে পারবেন।

এ বিষয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। তবে কবে থেকে লেনদেন করা যাবে সেটি নির্ধারণ করবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

২০২০ ও ২০২১ সালে দুই দফায় সরকার ৮ হাজার কোটি টাকার সুকুকের সার্টিফিকেট বিক্রি করে বিনিয়োগকারীদের কাছে। কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এগুলো বিক্রি করা হয়। এর অর্থ ‘সারা দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’ বাস্তবায়নে অর্থায়ন করা হয়। পাঁচ বছর মেয়াদি এ বন্ডে বিনিয়োগ থেকে বছরে আসবে ৪ দশমিক ৬৯ শতাংশ মুনাফা।

শরিয়াহভিত্তিক ৮ হাজার কোটি টাকার ৫ বছর মেয়াদি যে সুকুক (ইজারা সুকুক) ইস্যু করা হয়, তা এতদিন কেবলমাত্র অভিহিত মূল্যে ক্রয়-বিক্রয়যোগ্য ছিল। প্রসপেক্টাসে বর্ণিত শর্তানুসারে প্রকল্পের এক-তৃতীয়াংশ বাস্তবায়ন হওয়ায় সুকুকটি সম্মত মূল্যে সেকেন্ডারি মার্কেটে কেনাবেচা করা যাবে।

লেখক থেকে আরো

সম্পর্কিত নিবন্ধ

Advertismentspot_img

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা মেনে চীনের জন্য নতুন চিপ তৈরি করছে এনভিডিয়া

মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার পর আবারও চীনে রপ্তানির জন্য বিশেষভাবে নতুন চিপ ডিজাইন করতে শুরু করছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া।এনভিডিয়া জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

বিশ্বের শীর্ষ ধনী পরিবার সাড়ে ৫২ লাখ কোটি টাকার মালিক

বিশ্বের ধনীতম পরিবার ৪৩২ ‍বিলিয়ন ডলারের মালিক। বাংলাদেশি মুদ্রায় যা ৫২ লাখ ৫০ হাজার কোটি টাকারও বেশি।বাংলাদেশের সর্বশেষ বাজেটের সাড়ে ছয় গুণ! আর এ...

আমেরিকার জনসংখ্যার চেয়েও বেশি মানুষ ব্যবহার করেন এই অ্যাপটি!

আমেরিকার মোট জনসংখ্যা বর্তমানে ৩৪ কোটি। অথচ একটি অ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা তার চেয়েও ১ কোটি বেশি, অর্থাৎ ৩৫ কোটি। বলা হচ্ছে গুগলের...

সর্বশেষ খবরের সাথে আপ টু ডেট থাকতে চান?

আমরা আপনার কাছ থেকে শুনতে চাই! আপনার বিবরণ পূরণ করুন এবং আমরা আমাদের সকল আপডেট আপনাকে জানাবো।