যুক্তরাষ্ট্রে পিভিসি পাইপ রপ্তানি শুরু করল আরএফএল

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো পিভিসি পাইপ রপ্তানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। সম্প্রতি নরসিংদীর পলাশে আরএফএল প্লাস্টিকের নিজস্ব কারখানা থেকে পিভিসি পাইপের প্রথম চালান আমেরিকার উদ্দেশে পাঠানো হয়েছে। বর্তমানে ভারত, ফিজি, ব্রুনেইসহ বিশ্বের ছয়টি দেশে আরএফএলের পিভিসি পাইপ রপ্তানি হচ্ছে।

আরএফএল প্লাস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘একসময় বাংলাদেশে ব্যবহৃত মোট পাইপের প্রায় ৯০ ভাগ চীন, ভারত, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি হতো। বর্তমানে পরিস্থিতি অনেক বদলেছে। এখন দেশে ব্যবহৃত পাইপের প্রায় সবটুকুই তৈরি করেন দেশীয় উৎপাদনকারীরা। এ কারণে আমাদের এখন প্রধান লক্ষ্য ব্যাপক পরিমাণে পাইপ রপ্তানির মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি করা। কারণ, পৃথিবীজুড়ে পাইপের ব্যাপক চাহিদা রয়েছে। যুক্তরাষ্ট্র পিভিসি পাইপের সবচেয়ে বড় আমদানিকারক। ২০২১ সালে দেশটি প্রায় ৩৩৭ কোটি মার্কিন ডলার সমমূল্যের প্লাস্টিক পাইপ আমদানি করে। পাইপের এ বাজার ধরতে পারলে আমরা অনেক দূর এগিয়ে যাব।’

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আমরা ভালো ক্রয়াদেশ পাচ্ছি। এরই মধ্যে একটি চালান কারখানা থেকে পাঠানো হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে আরও কয়েকটি চালান পাঠাব। আশা করছি, এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আগামী দিনে অন্যান্য শ্রেণির পাইপও যুক্ত হবে।’

আরএফএল গ্রুপটি বর্তমানে পিভিসি, এইচডিপিই, পিপিআর, সিপিভিসি ও সফট পিভিসি বা ফ্লেক্সিবল পিভিসি শ্রেণির পাইপ উৎপাদন করে থাকে। বাংলাদেশে পাইপের মোট বাজার বার্ষিক প্রায় ছয় হাজার কোটি টাকার। বার্ষিক প্রবৃদ্ধি আনুমানিক ৩০ শতাংশ।

লেখক থেকে আরো

সম্পর্কিত নিবন্ধ

Advertismentspot_img

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা মেনে চীনের জন্য নতুন চিপ তৈরি করছে এনভিডিয়া

মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার পর আবারও চীনে রপ্তানির জন্য বিশেষভাবে নতুন চিপ ডিজাইন করতে শুরু করছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া।এনভিডিয়া জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

বিশ্বের শীর্ষ ধনী পরিবার সাড়ে ৫২ লাখ কোটি টাকার মালিক

বিশ্বের ধনীতম পরিবার ৪৩২ ‍বিলিয়ন ডলারের মালিক। বাংলাদেশি মুদ্রায় যা ৫২ লাখ ৫০ হাজার কোটি টাকারও বেশি।বাংলাদেশের সর্বশেষ বাজেটের সাড়ে ছয় গুণ! আর এ...

আমেরিকার জনসংখ্যার চেয়েও বেশি মানুষ ব্যবহার করেন এই অ্যাপটি!

আমেরিকার মোট জনসংখ্যা বর্তমানে ৩৪ কোটি। অথচ একটি অ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা তার চেয়েও ১ কোটি বেশি, অর্থাৎ ৩৫ কোটি। বলা হচ্ছে গুগলের...

সর্বশেষ খবরের সাথে আপ টু ডেট থাকতে চান?

আমরা আপনার কাছ থেকে শুনতে চাই! আপনার বিবরণ পূরণ করুন এবং আমরা আমাদের সকল আপডেট আপনাকে জানাবো।