ডিএসইতে ৭৬৫ কোটি টাকা লেনদেন

শেয়ারবাজারে লেনদেন বেড়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ৭৬৫ কোটি টাকা লেনদেন হয়েছে। ডিএসই’র এ লেনদেন চলতি বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। এছাড়া বুধবার ডিএসইতে ৬৪টি কোম্পানির শেয়ারের বেড়েছে। ফলে ডিএসই’র সূচক বেড়েছে ২ পয়েন্ট।  

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে বুধবার ৩৪৮টি কোম্পানির ১১ কোটি ৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৭৬৫ কোটি ৩৩ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ৬৪টি কোম্পানির শেয়ারের, কমেছে ৭২টি এবং অপরিবর্তিত রয়েছে ২১২টি কোম্পানির শেয়ারের।

ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ২ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৬ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই-৩০ মূল্যসূচক দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৩ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইএস শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৯ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই’র বাজার মূলধন আগের দিনের চেয়ে বেড়ে ৭ লাখ ৬৫ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। 

লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি

বুধবার ডিএসইতে যেসব কোম্পানির শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- ইউনিক হোটেল, ইস্টার্ন হাউজিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আমরা নেটওয়ার্ক, অ্যাপেক্স ফুটওয়্যার, সি পার্ল বিচ, জেনেক্স ইনফোসিস, নাভানা ফার্মা, শাইনপুকুর সিরামিক এবং জেমিনী সি ফুড। 

ডিএসইতে বুধবার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- অ্যাপেক্স ফুড, আফতাব অটোমোবাইলস, সোনালী আঁশ, হাইডেলবার্গ সিমেন্ট, মনোস্পুল পেপার, শাইনপুকুর সিরামিক, আমরা নেটওয়ার্ক, নাভানা ফার্মা, নাভানা সিএনজি এবং আইএসএন। 

অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- বিডি ল্যাম্পস, ইয়াকিন পলিমার, অ্যাপেক্স ফুটওয়্যার, খান ব্রাদার্স পিপি, বিডি অটোকারস, ন্যাশনাল টি, ফাইন ফুডস, বিডি থাই ফুড, ওআইম্যাক্স ইলেক্ট্রোড এবং স্টাইল ক্র্যাফট।

লেখক থেকে আরো

সম্পর্কিত নিবন্ধ

Advertismentspot_img

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা মেনে চীনের জন্য নতুন চিপ তৈরি করছে এনভিডিয়া

মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার পর আবারও চীনে রপ্তানির জন্য বিশেষভাবে নতুন চিপ ডিজাইন করতে শুরু করছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া।এনভিডিয়া জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

বিশ্বের শীর্ষ ধনী পরিবার সাড়ে ৫২ লাখ কোটি টাকার মালিক

বিশ্বের ধনীতম পরিবার ৪৩২ ‍বিলিয়ন ডলারের মালিক। বাংলাদেশি মুদ্রায় যা ৫২ লাখ ৫০ হাজার কোটি টাকারও বেশি।বাংলাদেশের সর্বশেষ বাজেটের সাড়ে ছয় গুণ! আর এ...

আমেরিকার জনসংখ্যার চেয়েও বেশি মানুষ ব্যবহার করেন এই অ্যাপটি!

আমেরিকার মোট জনসংখ্যা বর্তমানে ৩৪ কোটি। অথচ একটি অ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা তার চেয়েও ১ কোটি বেশি, অর্থাৎ ৩৫ কোটি। বলা হচ্ছে গুগলের...

সর্বশেষ খবরের সাথে আপ টু ডেট থাকতে চান?

আমরা আপনার কাছ থেকে শুনতে চাই! আপনার বিবরণ পূরণ করুন এবং আমরা আমাদের সকল আপডেট আপনাকে জানাবো।