আমেরিকার জনসংখ্যার চেয়েও বেশি মানুষ ব্যবহার করেন এই অ্যাপটি!

আমেরিকার মোট জনসংখ্যা বর্তমানে ৩৪ কোটি। অথচ একটি অ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা তার চেয়েও ১ কোটি বেশি, অর্থাৎ ৩৫ কোটি। বলা হচ্ছে গুগলের জনপ্রিয় এআই চ্যাটবট জেমিনি’র কথা। জেনারেটিভ এআই প্রযুক্তিতে তৈরি এই অ্যাপটি স্বল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং বর্তমানে বিশ্বের শীর্ষ এআই চ্যাটবট তথা টুলগুলোর একটি হচ্ছে এটি। সম্প্রতি জানা গেছে, বিশ্বজুড়ে বর্তমানে ৩৫ কোটি মানুষ প্রতিমাসে জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট টুলটি ব্যবহার করেন।

গুগল জেমিনি’র ব্যবহার গত বছর ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গত বছরের অক্টোবরে জেমিনি’র মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৯ মিলিয়ন বা ৯০ লাখ। সেটাই ৬ মাসের ব্যবধানে দাঁড়িয়েছে ৩৫০ মিলিয়ন বা ৩৫ কোটিতে। অর্থাৎ, বিগত ৬ মাসে টুলটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩৫ গুণ বৃদ্ধি পেয়েছে।

তবে এআই টুলের জনপ্রিয়তায় এখনও শীর্ষে আছে ওপেনএআই’র চ্যাটজিপিটি। আদালতে জমা দেওয়া নথিতে গুগল উল্লেখ করেছে যে, চ্যাটজিপিটি’র সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি। গত সেপ্টেম্বরে মেটার প্রধান মার্ক জাকারবার্গের দেওয়া তথ্য অনুসারে মেটা এআই টুলটির মাসিক ব্যবহারকারী সংখ্যা প্রায় ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি।
মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা নিরূপণের প্রক্রিয়া প্রতিষ্ঠানভেদে ভিন্ন হলেও এটা স্পষ্ট যে, গত বছর অর্থাৎ ২০২৪ সালে গুগল জেমিনি’র ব্যবহার ও জনপ্রিয়তা বেড়েছে রীতিমতো উল্কার গতিতে।

লেখক থেকে আরো

সম্পর্কিত নিবন্ধ

Advertismentspot_img

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা মেনে চীনের জন্য নতুন চিপ তৈরি করছে এনভিডিয়া

মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার পর আবারও চীনে রপ্তানির জন্য বিশেষভাবে নতুন চিপ ডিজাইন করতে শুরু করছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া।এনভিডিয়া জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

বিশ্বের শীর্ষ ধনী পরিবার সাড়ে ৫২ লাখ কোটি টাকার মালিক

বিশ্বের ধনীতম পরিবার ৪৩২ ‍বিলিয়ন ডলারের মালিক। বাংলাদেশি মুদ্রায় যা ৫২ লাখ ৫০ হাজার কোটি টাকারও বেশি।বাংলাদেশের সর্বশেষ বাজেটের সাড়ে ছয় গুণ! আর এ...

পাকিস্তানের আকাশসীমায় যেতে না পারায়, ভারতের লোকসান মাসে ৩০০ কোটি রুপি

ফাঁকা আকাশ সব সময় দেখতে দৃষ্টিনন্দন নাও হতে পারে। ভারতের বিমানগুলোর পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ইসলামাবাদ। উল্টোদিকে, ইউরোপের বড় এয়ারলাইন্সগুলো নিজেই এড়িয়ে চলছে...

সর্বশেষ খবরের সাথে আপ টু ডেট থাকতে চান?

আমরা আপনার কাছ থেকে শুনতে চাই! আপনার বিবরণ পূরণ করুন এবং আমরা আমাদের সকল আপডেট আপনাকে জানাবো।