বিটিআই ও শিমিজু করপোরেশনের সমঝোতা স্মারক সই

আবাসন প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) ও জাপানের নির্মাণপ্রতিষ্ঠান শিমিজু করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর বিটিআই সেলিব্রেশন পয়েন্টে সম্প্রতি এ সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান এবং শিমিজু করপোরেশনের কাশিওয়ামুরা আকিরা, সাকামোতো তাকুয়াসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অনুষ্ঠানে এফ আর খান বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমাদের সম্ভাবনাময় অগ্রযাত্রায় এক নতুন মাত্রা যুক্ত হবে এবং আমরা বিশ্বমঞ্চে সুনাম প্রতিষ্ঠা করতে সক্ষম হব।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিমিজু করপোরেশন দীর্ঘদিন ধরে জাপানসহ এশিয়ার নানা দেশে বিভিন্ন মেগা প্রকল্প নির্মাণ করে আসছে। বিটিআইয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দুই প্রতিষ্ঠানই কারিগরি দক্ষতা আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবে। এ ছাড়া এ ধরনের সমঝোতা চুক্তি বাংলাদেশের আবাসন খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

লেখক থেকে আরো

সম্পর্কিত নিবন্ধ

Advertismentspot_img

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা মেনে চীনের জন্য নতুন চিপ তৈরি করছে এনভিডিয়া

মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার পর আবারও চীনে রপ্তানির জন্য বিশেষভাবে নতুন চিপ ডিজাইন করতে শুরু করছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া।এনভিডিয়া জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

বিশ্বের শীর্ষ ধনী পরিবার সাড়ে ৫২ লাখ কোটি টাকার মালিক

বিশ্বের ধনীতম পরিবার ৪৩২ ‍বিলিয়ন ডলারের মালিক। বাংলাদেশি মুদ্রায় যা ৫২ লাখ ৫০ হাজার কোটি টাকারও বেশি।বাংলাদেশের সর্বশেষ বাজেটের সাড়ে ছয় গুণ! আর এ...

আমেরিকার জনসংখ্যার চেয়েও বেশি মানুষ ব্যবহার করেন এই অ্যাপটি!

আমেরিকার মোট জনসংখ্যা বর্তমানে ৩৪ কোটি। অথচ একটি অ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা তার চেয়েও ১ কোটি বেশি, অর্থাৎ ৩৫ কোটি। বলা হচ্ছে গুগলের...

সর্বশেষ খবরের সাথে আপ টু ডেট থাকতে চান?

আমরা আপনার কাছ থেকে শুনতে চাই! আপনার বিবরণ পূরণ করুন এবং আমরা আমাদের সকল আপডেট আপনাকে জানাবো।