আরও এক বছর বাণিজ্যের সিনিয়র সচিব থাকছেন তপন কান্তি

আরও এক বছর বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থাকছেন তপন কান্তি ঘোষ। অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১৮ মে অথবা যোগদানের তারিখ থেকে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে রোববার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষকে তার অবসরোত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১৮ মে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে এ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

তপন কান্তি ঘোষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস (সম্মান) এবং এমএসএস ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে ১৯৮৯ সালে তিনি প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।

তিনি ২০২১ সালের ৩০  ডিসেম্বর সিনিয়র সচিব পদে পদোন্নতি পান। এর আগে একই বছরের ২ জুন সচিব হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ে যোগদান করেন। এ মন্ত্রণালয়ে যোগদানের আগে ৭ জুলাই তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে সচিব হিসেবে কর্মরত ছিলেন। 

লেখক থেকে আরো

সম্পর্কিত নিবন্ধ

Advertismentspot_img

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা মেনে চীনের জন্য নতুন চিপ তৈরি করছে এনভিডিয়া

মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার পর আবারও চীনে রপ্তানির জন্য বিশেষভাবে নতুন চিপ ডিজাইন করতে শুরু করছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া।এনভিডিয়া জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

বিশ্বের শীর্ষ ধনী পরিবার সাড়ে ৫২ লাখ কোটি টাকার মালিক

বিশ্বের ধনীতম পরিবার ৪৩২ ‍বিলিয়ন ডলারের মালিক। বাংলাদেশি মুদ্রায় যা ৫২ লাখ ৫০ হাজার কোটি টাকারও বেশি।বাংলাদেশের সর্বশেষ বাজেটের সাড়ে ছয় গুণ! আর এ...

আমেরিকার জনসংখ্যার চেয়েও বেশি মানুষ ব্যবহার করেন এই অ্যাপটি!

আমেরিকার মোট জনসংখ্যা বর্তমানে ৩৪ কোটি। অথচ একটি অ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা তার চেয়েও ১ কোটি বেশি, অর্থাৎ ৩৫ কোটি। বলা হচ্ছে গুগলের...

সর্বশেষ খবরের সাথে আপ টু ডেট থাকতে চান?

আমরা আপনার কাছ থেকে শুনতে চাই! আপনার বিবরণ পূরণ করুন এবং আমরা আমাদের সকল আপডেট আপনাকে জানাবো।