সেলফ কেয়ার অ্যাপ ব্যবহারে শীর্ষে রবি

টেলিযোগাযোগ খাতে সর্বোচ্চ ১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার সেলফ কেয়ার অ্যাপ (মাই রবি) ব্যবহারকারী নিয়ে চলতি বছরের প্রথম প্রান্তিক শেষ করলো রবি। এছাড়া মোট রিচার্জের ৪১ দশমিক ৬ শতাংশ ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হওয়ায় কোম্পানিটির ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় এক নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছে মোবাইল ফোন অপারেটরটি।

রবিবার (১৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবির মোট গ্রাহকের ৫৮ শতাংশই স্মার্টফোন ব্যবহার করছেন, যেখানে টেলিযোগাযোগ খাতে স্মার্টফোন ব্যবহারকারীর গড় সংখ্যা ৫০ শতাংশ। অন্যদিকে রবির ৪৫ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী কোম্পানির সেলফ কেয়ার অ্যাপ মাই রবি এবং মাই এয়ারটেল ব্যবহার করছেন।

মোট গ্রাহকের ৫৫ দশমিক ৪ শতাংশ ফোরজি গ্রাহক নিয়ে ২০২৩ সালেও ফোরজি সেবায় শীর্ষস্থান ধরে রেখেছে রবি। এ বছরের প্রথম প্রান্তিকে রবি ১৫ হাজার ৮৪৪টি ফোরজি সাইট দিয়ে ৯৮ দশমিক ৪ শতাংশ গ্রাহকের জন্য ফোরজি কভারেজ নিশ্চিত করেছে।

ডাটা ব্যবহারকারীর পরিপ্রেক্ষিতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে রবির গ্রাহকের প্রায় ৭৬ শতাংশই ছিলেন ইন্টারনেট ব্যবহারকারী। এ সময় রবির ডাটা ব্যবহারকারীরা গড়ে প্রতি মাসে ৬ দশমিক ২৩ জিবি ডাটা ব্যবহার করেছেন।

বছরের প্রথম প্রান্তিকে বৈদেশিক মুদ্রার বিনিময় হারজনিত লোকসান এবং উচ্চ কর, বিশেষ করে ২ শতাংশ ন্যূনতম করপোরেট করের কারণে কর পরবর্তী মুনাফায় (পিএটি) ডিজিটাল কোম্পানি হিসেবে রবির পিএটি’র পরিমাণ ৪২ কোটি টাকা।

রবির ডিজিটাল রূপান্তর সম্পর্কে কোম্পানির সিইও রাজীব শেঠি বলেন, ‘সর্বোচ্চ সেলফ কেয়ার অ্যাপ ব্যবহারকারী এবং টেলিযোগাযোগ খাতে সর্বোচ্চ ফোরজি গ্রাহক এবং ডাটা ব্যবহারকারীর হার ডিজিটাল ভবিষ্যত তৈরিতে রবির নেতৃত্বরই প্রতিফলন।’

লেখক থেকে আরো

সম্পর্কিত নিবন্ধ

Advertismentspot_img

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা মেনে চীনের জন্য নতুন চিপ তৈরি করছে এনভিডিয়া

মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার পর আবারও চীনে রপ্তানির জন্য বিশেষভাবে নতুন চিপ ডিজাইন করতে শুরু করছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া।এনভিডিয়া জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

বিশ্বের শীর্ষ ধনী পরিবার সাড়ে ৫২ লাখ কোটি টাকার মালিক

বিশ্বের ধনীতম পরিবার ৪৩২ ‍বিলিয়ন ডলারের মালিক। বাংলাদেশি মুদ্রায় যা ৫২ লাখ ৫০ হাজার কোটি টাকারও বেশি।বাংলাদেশের সর্বশেষ বাজেটের সাড়ে ছয় গুণ! আর এ...

আমেরিকার জনসংখ্যার চেয়েও বেশি মানুষ ব্যবহার করেন এই অ্যাপটি!

আমেরিকার মোট জনসংখ্যা বর্তমানে ৩৪ কোটি। অথচ একটি অ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা তার চেয়েও ১ কোটি বেশি, অর্থাৎ ৩৫ কোটি। বলা হচ্ছে গুগলের...

সর্বশেষ খবরের সাথে আপ টু ডেট থাকতে চান?

আমরা আপনার কাছ থেকে শুনতে চাই! আপনার বিবরণ পূরণ করুন এবং আমরা আমাদের সকল আপডেট আপনাকে জানাবো।